hadith book logo
HomeDuasঘুম ও জাগরণঘুমানোর আগে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার দোয়া
18
ঘুমানোর আগে দোয়াঅনিষ্টতা থেকে বাঁচার দোয়া

আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ)-কে বললেন, আমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিন যা আমি সকাল ও সন্ধ্যায় বলব। তখন তিনি এই দোয়াটি শিখিয়ে দিলেন এবং ঘুমানোর সময়ও এটি পড়তে বললেন।

اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
Transliteration

আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, রাব্বা কুল্লি শাইয়িন ওয়া মালীকাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আউযু বিকা মিন শাররি নাফসী, ওয়া মিন শাররিশ শায়তানি ওয়া শিরকিহী।

Translation
হে আল্লাহ! আপনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, আসমান ও জমিনের স্রষ্টা, প্রতিটি জিনিসের রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক (বা ফাঁদ) থেকে।
Reference:সুনানে আবু দাউদ: ৫০৬৭, সুনানে তিরমিযী: ৩৩৯২