রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করে সূরা বাকারা শেষ করেছেন। যে ঘরে তিন রাত এই আয়াত দুটি পাঠ করা হবে, শয়তান তার কাছে আসতে পারবে না।
(২৮৫) আ-মানার রাসূলু বিমা- উনঝিলা ইলাইহি মির রব্বিহী ওয়াল মু’মিনূন। কুল্লুন আ-মানা বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়াকুতুবিহী ওয়া রুসুলিহ, লা- নুফাররিক্বু বাইনা আহাদিম মির রুসুলিহ, ওয়াক্ব-লু সামি‘না- ওয়া আতা‘না- গুফ্রা-নাকা রব্বানা- ওয়া ইলাইকাল মাসীর। (২৮৬) লা ইয়ুকাল্লিফুল্লা-হু নাফ্সান ইল্লা উস‘আহা- লাহা- মা- কাসাবাত ওয়া আলাইহা- মাক্তাসাবাত রব্বানা- লা- তুআখিয্না- ইন নاسىনা- আও আখ্ত্বা’না-। রব্বানা- ওয়ালা- তাহ্মিল ‘আলাইনা- ইসরান কামা- 'হামালতাহু ‘আলাল্লাযীনা মিন ক্বাবলিনা-। রব্বানা- ওয়ালা- তু'হাম্মিলনা- মা-লা- ত্বা-ক্বাতা লানা- বিহী। ওয়া‘ফু 'আন্না- ওয়াগফির লানা- ওয়ার'হামনা- আনতা মাওলা-না- ফানসুরনা- ‘আলাল ক্বাউমিল কা-ফিরীন।
মুহাদ্দিসগণের মতে, 'যথেষ্ট হবে' এর অর্থ হলো বিপদ-আপদ থেকে রক্ষা করবে অথবা তাহাজ্জুদের স্থলাভিষিক্ত হবে।