hadith book logo
HomeDuasমসজিদমসজিদে যাওয়ার সময় নূর বা আলোর দোয়া
1
মসজিদে যাওয়ার দোয়ামসজিদে যাওয়ার সময় পড়ার দোয়া

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) যখন নামাজের জন্য মসজিদের দিকে বের হতেন, তখন তিনি এই দোয়াটি পড়তেন।

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَّمِنْ َمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ وَأَعْظِمْ لِي نُورًا
Transliteration

আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসা-নী নূরান, ওয়াজ‘আল ফী সাম‘ঈ নূরান, ওয়াজ‘আল ফী বাসারী নূরান, ওয়াজ‘আল মিন খালফী নূরান, ওয়া মিন আমা-মী নূরান, ওয়াজ‘আল মিন ফাওক্বী নূরান, ওয়া মিন তাহ্তী নূরান, আল্লা-হুম্মা আ‘তিনী নূরান।

Translation
হে আল্লাহ! আমার অন্তরে নূর দিন, আমার জিহ্বায় নূর দিন, আমার কানে নূর দিন, আমার চোখে নূর দিন, আমার পেছনে নূর দিন, আমার সামনে নূর দিন, আমার উপরে নূর দিন এবং আমার নিচে নূর দিন। হে আল্লাহ! আমাকে নূর দান করুন।
Reference:সহীহ মুসলিম: ৭৬৩