hadith book logo

১০০ সুসাব্যস্ত হাদিস: হাদিস ১৭

২. ওযূ ও নামাযের সুন্নাত

مائة حديث حسن

২/১২ পরিচ্ছেদঃ

সুতরা সামনে রেখে নামায পড়া

১৭
১০০ সুসাব্যস্ত হাদিস
সহিহ হাদিস
মুসা ইবনে তালহা (রাঃ)থেকে বর্ণিতঃ
মুসা ইবনে তালহা (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যখন তোমাদের কেউ নিজের সামনে বাহনের জিনের পিছনের কাঠের ন্যায় কিছু রেখে নিয়ে নামায পড়লে সামনে দিকে কেউ অতিক্রম করলে তার কোন পরোয়া করার দরকার নেই।” (মুসলিম ৪৯৯)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
*সুতরা হলো, যাকে সামনে করে বা সামনে রেখে মুসাল্লী নামায পড়ে। যেমন, দেওয়াল অথবা কোন কাঠ কিংবা অন্য কোন জিনিস। এর উচ্চতা হবে প্রায় ১২ ইঞ্চি (এক ফিট) পরিমাণ।