hadith book logo

১০০ সুসাব্যস্ত হাদিস: হাদিস ১৮

২. ওযূ ও নামাযের সুন্নাত

مائة حديث حسن

২/১৩ পরিচ্ছেদঃ

দুই সাজদার মাঝখানে ইক্ক’আর নিয়মে বসা

১৮
১০০ সুসাব্যস্ত হাদিস
সহিহ হাদিস
আবূ যুবায়েরথেকে বর্ণিতঃ
তিনি ত্বাউসকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, আমরা ইবনে আব্বাস (রাঃ) কে দু’পায়ের উপর ইক্কআ’র নিয়মে বসা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটা সুন্নত। আমরা তাঁকে বললাম, এতে তো পায়ের প্রতি যুলুম করা হয়। তখন ইবনে আব্বাস (রাঃ) বললেন, বরং এটা তোমার নবীর সুন্নত। (মুসলিম ৫৩৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
*ইক্কআ হল, দু’পাকে খাড়া রেখে গোড়ালির উপর বসা। আর এটা হয় দুই সাজদার মধ্যের বৈঠকে।