hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ১১৯৩

৩. সালাতুল ইসতিস্‌কা (বৃষ্টি প্রার্থনার সালাত)

سنن أبي داود

১/১০ পরিচ্ছেদঃ

আল্লাহর নাম খচিত আংটি নিয়ে পায়খানায় প্রবেশ করা।

১১৯৩
সুনানে আবু দাউদ
মুনকার
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ عُمَيْرٍ الْبَصْرِيُّ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ كُسِفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يُصَلِّي رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ وَيَسْأَلُ عَنْهَا حَتَّى انْجَلَتْ ‏.‏
নু’মান ইবনু বাশীর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি দু’ দু’ রাক’আত সলাত আদায় করেন এবং সূর্য গ্রহণমুক্ত হয়েছে কিনা তা জিজ্ঞেস করেতে থাকেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১১৯৩] নাসায়ী (অধ্যায়ঃ সূর্যগ্রহণ, হাঃ ১৪৮৪), ইবনু মাজাহ (অধ্যায়ঃ সলাত ক্বায়িম, অনুঃ সূর্যগ্রহনের সলাত সম্পর্কে, হাঃ ১২৬২), আহমাদ (৪/২৬৯), ইবনু খুযাইমাহ (হাঃ ১৪০৪)। এর সানাদ দুর্বল।