সহীহঃ মুসলিম সংক্ষেপে।
১। সূর্যগ্রহণের সময় সলাত আদায় করা সুন্নাত।
২। এ সলাত হবে দু’ রাক’আত। এ দু’ রাক’আত সলাতে চারটি রুকু দিতে হয়। এ সম্পর্কিত হাদীসই সর্বাধিক বিশুদ্ধ।
৩। সলাতের ক্বিরাআত হবে দীর্ঘ।
৪। সলাতের শেষে খুত্ববাহ দিতে হয়।
৫। গ্রহণ লাগলে দান-খয়রাত করা, দাস মুক্ত করা, তাকবীর বলা ও দু’আ করা উত্তম।
৬। এ সলাতের জন্য লোকদেরকে আহবান করা সুন্নাত।
৭। সূর্যগ্রহণ মহান আল্লাহর নিদর্শন বিশেষ। এর সাথে কারো জন্ম বা মৃত্যুর কোন সম্পর্ক নয়।