hadith book logo

সুনানে আবু দাউদ: হাদিস ৪২৩০

৩৬. আংটি

سنن أبي داود

১/৬ পরিচ্ছেদঃ

পায়খানার সময় কিভাবে সতর খুলবে

৪২৩০
সুনানে আবু দাউদ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَهْلٍ، وَإِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ حَفْصٍ، أَنَّ عَامِرَ بْنَ عَبْدِ اللَّهِ، - قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ ابْنِ الزُّبَيْرِ - أَخْبَرَهُ أَنَّ مَوْلاَةً لَهُمْ ذَهَبَتْ بِابْنَةِ الزُّبَيْرِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ وَفِي رِجْلِهَا أَجْرَاسٌ فَقَطَعَهَا عُمَرُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ مَعَ كُلِّ جَرَسٍ شَيْطَانًا ‏"‏ ‏
'আলী ইবনু সাহ্ল ইবনু যুবাইর (রহঃ)থেকে বর্ণিতঃ
একদা তাদের এক মুক্তদাসী যুবাইরের (রাঃ) কন্যাকে নিয়ে 'উমার ইবনুল খাত্তাবের (রাঃ) নিকট এলো। তার (কন্যার) পায়ে নূপুর ছিল। 'উমার (রাঃ) তা কেটে ফেলে দিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ প্রতিটি ঘন্টাধ্বনির সাথে একটি শয়তান থাকে। [৪২৩০]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪২৩০] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এটি রয়েছে মুনযিরীর আত-তারগীব গ্রন্থে। মুনযিরী বলেনঃ তাদের মুক্তদাসী অজ্ঞাত। আর 'আমির, উমার ইবনুল খাত্তাবকে পাননি।