সুনানে আবু দাউদ: হাদিস ৪২৩১
৩৬. আংটি
سنن أبي داود
১/৬ পরিচ্ছেদঃ
পায়খানার সময় কিভাবে সতর খুলবে
৪২৩১
সুনানে আবু দাউদحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ بُنَانَةَ، مَوْلاَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الأَنْصَارِيِّ عَنْ عَائِشَةَ، قَالَتْ بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلاَجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لاَ تُدْخِلْنَهَا عَلَىَّ إِلاَّ أَنْ تَقْطَعُوا جَلاَجِلَهَا وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ " .
'আবদুর রহমান ইবনু হাইয়্যান আল-আনসারীর (রাঃ) মুক্তদাসী বুনানাহ 'আয়িশাহ (রাঃ)-এর সূত্রথেকে বর্ণিতঃ
একদা তিনি 'আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন একটি ছোট বালিকাকে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নূপুরের আওয়াজ শুনে তিনি বলেন, এর পা থেকে নূপুর না খুলে তাকে আমার কাছে আনবেন না। তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ঘরে ঘন্টা থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। [৪২৩১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪২৩১] আহমাদ। এর শাহিদ হাদীস রয়েছে নাসায়ীতে উম্মু সালাহ হতে।