১
ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর এর সংক্ষিপ্ত বিধি বিধান
লেখকঃ গবেষণা বিভাগ, ‘দুরারুস সানিয়্যা ফাউণ্ডেশন’ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৪
তৃতীয় অধ্যায় যাকাতুল ফিতর কখন ওয়াজিব হবে যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময়
রমযান মাসের শেষ দিনের সূর্যাস্ত অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। এটাই হাম্বলী, শাফে‘ঈ মাযহাব এবং মালেক রহ. থেকে বর্ণিত একটি মত। ইবনে হাজার ও ইবনে উসাইমিন রহ. এর মতও অনুরূপ।