hadith book logo

ঈদুল ফিতর ও যাকাতুল ফিতর এর সংক্ষিপ্ত বিধি বিধান

লেখকঃ গবেষণা বিভাগ, ‘দুরারুস সানিয়্যা ফাউণ্ডেশন’ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

ঈদুল ফিতরের তাকবীরকে সালাতের পরে নির্ধারিত করার বিধান

ঈদের রাতে মাগরিব ও এশার নামাযের পরমুহূর্ত এবং ঈদের নামাযের পরবর্তী মুহূর্তের জন্য তাকবীর উচ্চারণ সীমাবদ্ধ নয়। এটাই হাম্বলী মাযহাবসিদ্ধ মত। অধিকাংশ শাফে‘ঈ মতাবলম্বীদের কাছে এটাই সঠিক ফতোয়া। ইমাম নববী, ইবনে তাইমিয়া ও ইবনে উসাইমিন রহ. এটাকেই গ্রহণ করেছেন।