hadith book logo

ফাতাওয়া আরকানুল ইসলাম-৩ যাকাত

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

প্রশ্ন: (৩৬৩) স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিসাব কী? আর কিলোগ্রাম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা‘ এর পরিমাণ কত?

উত্তর: স্বর্ণের নিসাব হচ্ছে, বিশ মিসক্বাল তথা ৮৫ পঁচাশি গ্রাম।

আর রৌপ্যের নিসাব হচ্ছে ১৪০ (একশ চল্লিশ) মিসক্বাল তথা সৌদী আরবের রৌপ্যের দিরহাম অনুযায়ী ৫৬ রিয়াল অর্থাৎ ৫৯৫ গ্রাম।

আর কিলোগ্রাম হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা‘ এর পরিমাণ হচ্ছে, দু’কিলো চল্লিশ গ্রাম (২.৪০ কেজি) পাকা পুষ্ট গম।