hadith book logo

ফাতাওয়া আরকানুল ইসলাম-৩ যাকাত

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

প্রশ্ন: (৩৭৬) ব্যক্তিগত গাড়ীতে কি যাকাত দিতে হবে?

উত্তর: এতে কোনো যাকাত নেই। স্বর্ণ-রৌপ্য ছাড়া মানুষের ব্যবহৃত কোনো বস্তুতে যাকাত নেই। যেমন, গাড়ী, উট, ঘোড়া, ঘর-বাড়ী ইত্যাদি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ وَلَا فَرَسِهِ صَدَقَةٌ»

“মুসলিম ব্যক্তির ক্রীতদাস, ঘোড়ায় কোনো যাকাত নেই।” [সহীহ বুখারী, অধ্যায়: যাকাত, অনুচ্ছেদ: মুসলিম ব্যক্তির ক্রীতদাসে যাকাত নেই সহীহ মুসলিম, অধ্যায়: যাকাত, অনুচ্ছেদ: মুসলিম ব্যক্তির ক্রীতদাস ও ঘোড়ার যাকাত নেই।]