hadith book logo

পবিত্র রমাদান মাসে আমাদের করণীয়

লেখকঃ আব্দুল্লাহ আল-মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

১৭. রমাদানে উমরা পালন:

রমাদানে উমরা পালন করার ফযীলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “রমাদানে উমরা পালন হজের সমান”। [সহীহ বুখারী ও মুসলিম।] অন্য আরেক হাদীসে এসেছে: “রমাদানে উমরা পালন হজ আদায়ের সমান বা আমার সাথে হজ আদায়ের সমান”। [সহীহ মুসলিম।] তাই যাদের উমরা পালনের নিয়্যাত আছে তাদের উচিৎ রমাদানে উমরা পালন করা।