১
উমরা আদায়ের পদ্ধতি
লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
যমযমের পানি পানের ফজিলত
যমযমের পানি পবিত্রতম পানি। পৃথিবীর বুকে সর্বোত্তম পানি। [ - خير ماء على وجه الأرض ماء زمزم (তাবরানী, ইবনে হিববান)] রাসূলুল্লাহ (ﷺ) যমযমের পানি পান করেছেন ও বলেছেন, এটা মুবারক পানি, এটা ক্ষুধা নিবারক খাদ্য, ও রোগের শেফা। [ - ان رسول الله شرب من ماء زمزم ، وأنه قال : إنها مباركة . إنها طعام طعم وشفاء سقم (বোখারি ও মুসলিম )]