১
উমরা আদায়ের পদ্ধতি
লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
উমরার ফজিলত
হাদিসে এসেছে, ‘রমজান মাসে উমরা করা এক হজের সমান’ [ - عمرة في رمضان تعدل حجة (তিরমিযী: হাদিস নং ৮৬১ ; ইবনে মাজাহ : হাদিস নং ২৯৮২ )] ‘এক উমরা থেকে অন্য উমরা, এ-দুয়ের মাঝে কৃত পাপের, কাফফারা।’ [ - عمرة إلى عمرة كفارة لما بينها والحج المبرور ليس له جزاء إلا الجنة (বোখারি : হাদিস নং ১৬৫০)] ‘যে ব্যক্তি এই ঘরে এলো, অতঃপর যৌনতা ও শরিয়ত-বিরুদ্ধ কাজ থেকে বিরত রইল, সে মাতৃ-গর্ভ থেকে ভূমিষ্ট ‘হওয়ার দিনের মত হয়ে ফিরে গেল।’ ইমাম ইবনে হাজার আসকালানির মতানুসারে এখানে হজকারী ও উমরাকারী উভয় ব্যক্তিকেই বুঝানো হয়েছে। [- ফাতহুল বারী : ৩/৩৮২]