hadith book logo

হজ্জ ও ওমরাহ

লেখকঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

ওমরাহর রুকন (أركان العمرة)

ওমরাহর রুকন ( أركان العمرة ) ৩টি :

ইহরাম বাঁধা, ত্বাওয়াফ করা ও সাঈ করা।

ওমরাহর ওয়াজিব ( واجباة العمرة ) ২টি : মীক্বাত হ’তে ইহরাম বাঁধা এবং মাথা মুন্ডন করা অথবা মাথার সমস্ত চুল ছোট করা।

উল্লেখ্য যে, অনেক হাজী ছাহেব মাসজিদুল হারাম হ’তে ৬ কিঃমিঃ উত্তরে ‘মসজিদে আয়েশা’ বা তান‘ঈম মসজিদ থেকে, আবার কেউ ১৬ কিঃমিঃ পূর্বে জি‘ইর্রা-নাহ মসজিদ হ’তে ইহরাম বেঁধে বার বার ওমরাহ করে থাকেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। এ দুই মসজিদের পৃথক কোন গুরুত্ব নেই। এসব স্থান থেকে মক্কায় বসবাসকারীগণ ওমরাহর জন্য ইহরাম বেঁধে থাকেন, মক্কার বাইরের লোকেরা নন।