hadith book logo

কুরআন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকামিতার ভয়াবহ পরিণতি

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কভার পেইজ থেকে

প্রতিনিয়ত লোকমুখে কিংবা পত্র-পত্রিকায় ব্যভিচার ও সমকামিতার দীর্ঘ ফিরিস্তি শুনে বা পড়ে প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমই কমবেশি মর্মব্যথা অনুভব না করে পারেন না। এমনকি সকল আত্মমর্যাদা সম্পন্ন মানুষই সর্বদা এ কথা ভেবে কম শঙ্কিত নন যে, হয়তোবা এক দিন আমাকেও এ কথা শুনতে হবে যে, তোমার পরিবার কিংবা বংশেও তো এ রকম গর্হিত কাজ সম্পন্ন হচ্ছে অথচ এ সম্পর্কে তোমার এতটুকুও খবর নেই। তাই অতি সত্বর এ সর্বনাশা ব্যাপক ব্যাধি থেকে উত্তরণ ও সমাজ-সংস্কারের জন্য এবং বিশ্বায়নের যুগে দীন-বিমুখ সমাজ, যারা বহুবিধ পাপের বন্যায় হাবুডুবু খাচ্ছে তাদের জন্য এ পুস্তিকার প্রণয়ন।