hadith book logo

বলুন এটাই শেষ সিগারেট

লেখকঃ শাইখ আব্দুল মুহসিন আল-কাসিম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

ধূমপানের পূর্বে চিন্তা করুন:

আপনি ধূমপায়ী নামে পরিচিত হবেন!

সভ্য মজলিসে আপনি অনাকাঙ্ক্ষিত, আপনি তাদের কষ্টের কারণ, আপনার কারণে তাদের বাড়ি-অফিস দুর্গন্ধময় হবে!

আপনি নিজ সাথীদের নিকট মূল্যহীন, যদিও প্রকাশ্যে তারা আপনার প্রতি মহব্বত প্রকাশ করে, কিন্তু আপনাকে নিয়ে তারা শঙ্কিত তাদের সন্তান না আপনার থেকে ধূমপান শিখে!

ধূমপান করে প্রতি দিন আপনি আল্লাহর নাফরমানি করছেন!

ধূমপানের উপকারিতা কী?! ধূমপানের আগে একটু চিন্তা করুন!

সুস্থতা আল্লাহর নিয়ামত আর ধূমপান হচ্ছে অসুস্থতা, ভেবে দেখুন কোনটা গ্রহণ করবেন!

মালাকুল মউতের সাথে কিভাবে সাক্ষাত করবেন, অথচ আপনার মুখে রয়েছে তামাকের গন্ধ!

আপনি কিভাবে মুনকার ও নাকিরের সাক্ষাত করবেন, অথচ কবরেও আপনার মুখে ধূমপানের নিদর্শন!

ধূমপানের খাতে ব্যয় করা প্রতি টাকার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে!