hadith book logo

সালাতের আহকাম ও পদ্ধতি

লেখকঃ গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

রুকন ও ওয়াজিবের মধ্যে প্রার্থক্য

রুকন আদায় না করলে সালাত হয় না। যদি কোনো মুসাল্লী ইচ্ছা করে কোনো রুকন ছাড়ে তবে তার সালাত বাতিল হয়ে যায়, আর অনিচ্ছায় ছাড়লে তা স্মরণ করার পর আদায় করতে হবে এবং সালাতের বাকী কার্যাদি সম্পন্ন করে সাজদাহ সাহু করবে। আর যদি মুসল্লী ইচ্ছা করে ওয়াজিব ছেড়ে দেয়, তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলে ছেড়ে দেয় সাজদাহ সাহুর মাধ্যমে ক্ষতি পুরণ দিবে।