hadith book logo

উসীলা গ্রহণ বৈধ ও অবৈধ পন্থা

লেখকঃ আব্দুল্লাহ ইবন আব্দুল হামীদ আল-আসারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কভার পেইজ থেকে

উসীলা গ্রহণের কিছু কিছু পদ্ধতি শরী‘আতসম্মত। আবার কিছু কিছু পদ্ধতি শরী‘আত অনুমোদিত নয়। অনুমোদিত নয় এমন উসীলা গ্রহণের বিষয়ে অনেকেই তাদের মতের পক্ষে কিছু মাওদু‘ ও দুর্বল হাদীস প্রমাণ রূপে পেশ করে থাকেন। কেউ কেউ বরং এ সংক্রান্ত আয়াতে কুরআনীর অপব্যাখ্যার মাধ্যমে নিজেদের মত প্রতিষ্ঠার চেষ্টাও করে থাকেন।

তাই লেখক যথাসম্ভব কুরআন-সুন্নাহ’র দলীল অনুযায়ী আল্লাহ তা‘আলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ‘উসীলা’ বা কোনো মাধ্যম গ্রহণ করার বৈধতা-অবৈধতা সম্পর্কে আলোচনা করেছেন এ পুস্তিকটিতে।