১
বিদ‘আত পরিচিতির মূলনীতি
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
শেষ কথা
বিদ‘আতের সংজ্ঞা প্রদানের পাশাপাশি বিদ‘আতের মৌলিক ও সাধারণ কিছু নীতিমালা আমরা এখানে আলোচনা করলাম। আশা করি সকলেই এগুলো ভালোভাবে জেনে নেবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। পরবর্তী করণীয় হলো এ মূলনীতিগুলোর আলোকে আমাদের নিজেদের মধ্যে কিংবা আমাদের লোকালয়ে কোনো বিদ‘আত রয়েছে কিনা তা যাচাই করা, আর যদি এখানে কোনো বিদ‘আত থেকে থাকে তাহলে আমাদের উচিৎ সেগুলো চিহ্নিত করা ও দেশবাসীকে তা অবহিত করা এবং নিজেরা সেগুলো ত্যাগ করা ও অন্যদেরকেও তা ত্যাগ করতে উদ্বুদ্ধ করা, যাতে রিসালাতের দায়িত্ব পালনে মুসলিম হিসেবে আমরা সকলেই কম-বেশি অবদান রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করুন। আমীন!!
বর্তমান সমাজের চালচিত্রে বিদ‘আতের প্রচলন আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সুন্নাত ও বিদ‘আত উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণে পর্যাপ্ত জ্ঞানের যথেষ্ট অভাবে বহু মানুষ বিদ‘আতে লিপ্ত হয়ে পড়ছে।
বিদ‘আতকে সহজে চিহ্নিত করা ও তা থেকে বেঁচে থাকা এবং শিক্ষিত জনগোষ্ঠীর সবার পক্ষে বিদ‘আতকে চিহ্নিত করা যাতে সহজ হয় সে উদ্দেশ্যে এ পুস্তিকাটি একটি প্রাথমিক প্রয়াস।