hadith book logo

সবচেয়ে বড় গুনাহ

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন আহমদ আল-আম্মারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

তৃতীয় প্রকার:

আল্লাহর সঙ্গে বা তাঁকে ছাড়াই বৃক্ষরাজি বা ইট-পাথরের উদ্দেশ্যে ইবাদত তথা ভক্তি নিবেদন করা। যে এসবের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করবে সে নিজ মুনিবের সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে। আল্লাহ বলেন,

﴿أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ ١٩ وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ ٢٠﴾ [ النجم : ١٩، ٢٠ ]

“তোমরা লাত ও ‘উয্যা সম্পর্কে আমাকে বল’? আর মানাত সম্পর্কে, যা তৃতীয় আরেকটি?” [সূরা আন-নাজম, আয়াত: ১৯-২০]