১
কবরের শাস্তি ও শান্তি সম্পর্কে কতিপয় মাসআলা বারযাখী জীবন
লেখকঃ শাইখ খালেদ ইবন আব্দুর রহমান আশ-শায়ে‘ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
অনুবাদকের কথা
প্রশংসা মাত্রই আল্লাহ তা‘আলার জন্য যিনি অবিনশ্বর ও চিরঞ্জীব। দুরূদ ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তাঁর পরিবার পরিজন এবং সকল সাহাবীগণের ওপর।
বারযাখী জীবন সম্পর্কে এ বইটি হাতে পেয়েই হৃদয়ে শিহরণ জাগল যে, এ ধরনের বই সচরাচর হাতে পাওয়া যায় না বিধায় জনসাধারণ এ অদৃশ্য জীবন সম্পর্কে তেমন কিছু জানতে পারে না। এমনকি বহু আলেমদের মনেও অনেক সময় সন্দেহের জাল বুনতে শুরু করে, ফলে এমনও বলতে শুনা যায় যে, কবরের ‘আযাব বলতে কিছু নেই। অথচ কুরআনের বহু আয়াত এবং বহু সহীহ হাদীস রয়েছে যা কবরে ‘আযাব হওয়ার ওপর প্রমাণ করে।
মানুষের জীবনে কয়েকটি ধাপ রয়েছে: পার্থিব জীবন, বারযাখী জীবন এবং আখিরাতের স্থায়ী জীবন। বারযাখী জীবনেই মানুষ কর্মের প্রায়শ্চিত্ত হিসাবে -হয় শাস্তি, না হয় শান্তি ভোগ করবে। আর এটিই সালাফদের মাযহাব।
আমার অনুবাদ করা এ বইটি থেকে পাঠকবৃন্দ কিছুটা উপকৃত হলেও আমার পরিশ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি। এ বই প্রকাশে যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের নিকট আমি চিরকৃতজ্ঞ।
পরিশেষে আমার নিবেদন এই যে, আরবি থেকে অন্য ভাষায় অনুবাদের কাজ সহজ নয় এবং সংশোধনের কাজও কখনো চুড়ান্ত করা যায় না। কারণ এতে অন্যের মনের ভাব নিজের ভাষায় ব্যক্ত করা হয়। কাজেই বইটি পড়ার সময় কোনো ভুলত্রুটি পাঠকবৃন্দের দৃষ্টিগোচর হলে অথবা সংশোধনীয় কোনো প্রস্তাব থাকলে বিবেচনায় থাকবে ইনশা আল্লাহ। হে আল্লাহ, আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।
অনুবাদক
মোহাম্মদ ইদরীস আলী
দা‘ঈ, আল সুলাইল ইসলামিক সেন্টার