hadith book logo

হাদিসের প্রামাণিকতা

লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমের পর ইসলামের দ্বিতীয় উৎস হাদিস। এতে বর্ণিত আমল, আদেশ, নিষেধ অবশ্য পালনীয়, যদিও কুরআনে তার উল্লেখ নেই। তাই কুরআনের ন্যায় হাদিসও পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ একটি দলিল। দ্বিতীয়ত কুরআন কতক মৌলিক ও সাধারণ নীতিমালার সমষ্টি, হাদিস তার সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করেছে। মানব জীবনের বিচ্ছিন্ন ঘটনাবলি তার মূলনীতির উপর প্রয়োগ করেছে হাদিস। এ জন্য কুরআনের পাশাপাশি হাদিস গ্রহণ করা ব্যতীত ইসলাম কখনো পরিপূর্ণ ও কামিল হতে পারে না। কুরআনের অনেক আয়াত ও অকাট্যভাবে প্রমাণিত অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করা ও তার উপর আমল করার নির্দেশ প্রদান করেছে। অধিকন্তু হাদিসের প্রামাণিকতার উপর উম্মতের ইজমা ও ইমামদের বাণী তো আছেই। এখানে আমরা হাদিসের প্রামাণিকতার উপর কুরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, ইজমায়ে উম্মত ও ইমামদের কতক বাণী পেশ করছি: