১
হাদিসের প্রামাণিকতা
লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
কুরআনের বিধান ব্যাখ্যাকারী হাদিসের উদাহরণ:
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
﴿ لَا تَأۡكُلُوٓاْ أَمۡوَٰلَكُم بَيۡنَكُم بِٱلۡبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٖ مِّنكُمۡۚ ٢٩ ﴾ [ النساء : ٢٩ ]
“তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা”। [সূরা নিসা: (২৯)]
এ আয়াত প্রমাণ করে পরস্পর সম্মতিতে হলে সব ধরণের ব্যবসা বৈধ ও হালাল। কিন্তু হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসে দেখেন, কৃষকরা গাছের ফল উপযুক্ত হওয়ার পূর্বে বিক্রি করে দেয়, অথচ ক্রেতা ফলের পরিমাণ ও ভাল-মন্দ জানতে পারে না। যখন ফল কাঁটার মৌসুম হয়, তখন গাছে ফল না থাকলে বা কোন কারণে ধ্বংস হলে উভয়ের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশেষ করে অধিক ঠাণ্ডা, বা ফল বিনষ্টকারী গাছের রোগ বা পোকার আক্রমণের কারণে ফল ক্ষতিগ্রস্ত হলে এরূপ ঘটনা ঘটে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় বেচাকেনা হারাম করে দেন, যতক্ষণ না ফলের আসল আকৃতি বের হয়, এবং যতক্ষণ না ক্রেতা ফলের আসল প্রকৃতি বুঝতে সক্ষম হয়। তিনি বলেন:
«أرأيت إذا منع الله الثمرة بم يأخذ أحدكم مال أخيه ؟» رواه البخاري ومسلم، واللفظ للبخاري .
“তুমি কি লক্ষ্য করেছ, যদি আল্লাহ গাছে ফল না দেন, তাহলে কিসের বিনিময়ে তোমাদের কেউ তার ভাইয়ের সম্পদ ভক্ষণ করবে”? [বুখারি, ২১৯৮; মুসলিম, ১৫৫৫।]
৯. হাদিসে অনেক হুকুম রয়েছে, কুরআনে যার উল্লেখ নয়। যেমন গৃহ পালিত গাধা ও নখ বিশিষ্ট পাঞ্জা দ্বারা শিকারকারী হিংস প্রাণী খাওয়া হারাম, অনুরূপ ফুফু ও খালার সাথে কোন নারীকে বিয়ে করা হারাম। এসব বিধান কুরআনে নেই, তাই কুরআনের পাশাপাশি হাদিস গ্রহণ না করলে ইসলাম অসম্পূর্ণ থেকে যায়।