hadith book logo

জানাযার বিধিবিধান সংক্রান্ত ৭০টি প্রশ্ন

লেখকঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

প্রশ্ন ১১: বিশেষ করে জুম‘আর দিনে অনেক মুর্দার উপস্থিতি লক্ষ্য করা যায়, এমনকি তাদের জন্য ইমামের সামনের জায়গাও সংকুলান হয় না। [. পবিত্র কা‘বা শরীফ ও মসজিদে নববীসহ সঊদী আরবের অনেক মসজিদে একসাথে অনেক মুর্দা উপস্থিতির দৃশ্য লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশে সাধারণতঃ এমনটি ঘটে না বলে সম্মানিত পাঠকের বুঝতে একটু সমস্যা হতে পারে ভেবে আমরা সঊদী আরবের অবস্থা তুলে ধরলাম। --অনুবাদক।] এক্ষেত্রে কি কয়েক দফায় তাদের জানাযা পড়তে হবে?

উত্তরঃ ইমামের সামনে একজনকে আরেকজনের পরে রেখে সবার জানাযা একসাথে পড়তে হবে। এক্ষেত্রে ইমাম এবং মুছল্লী একটু পেছনে সরে দাঁড়াবেন, এমনকি তারা কাতার একটু ঘন করে দাঁড়ালেও কোন সমস্যা নেই। কেননা তাদের রুকূ-সেজদার কোন প্রয়োজন নেই।