hadith book logo

আল্লাহর রাসূলের প্রতি দরূদ-সালামের তাৎপর্য

লেখকঃ ড: মুহাম্মাদ মর্তুজা বিন আয়েশ মুহাম্মাদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

বিশ্বনাবী মুহাম্মাদকে অতিশয় সম্মান করা অপরিহার্য

আল্লাহর রাসূল মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]এর অতিশয় সম্মান করা অপরিহার্য। তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন:

( إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا . لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ ).

( سورة الفتح , الآية 8 و جزء من الآية 9 ).

ভাবার্থের অনুবাদ: “হে বিশ্বনাবী মুহাম্মাদ!আমি তোমাকে প্রেরণ করেছি মানুষের কর্মের অবস্থা ব্যক্তকারীরূপে, প্রকৃত ঈমানদার মুসলিম ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদানকারীরূপে এবং প্রকৃত ইসলামের শিক্ষা প্রত্যাখ্যানকারীকে জাহান্নামের কষ্ট হতে সতর্ককারীরূপে। যাতে তোমরা হে প্রকৃত ইসলামের অনুগামীগণ! আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি সঠিক পন্থায় ঈমান স্থাপন করতে পারো এবং আল্লাহর রাসূলের সঠিকভাবে সাহায্য ও অতিশয় সম্মান রক্ষা করতে পারো”।

(সূরা আল ফাতহ, আয়াত নং 8 এবং 9 )।

এই আয়াতটির দ্বারা প্রমাণিত হয় যে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর রাসূলের প্রকৃত সম্মান নেই, সে ব্যক্তির অন্তরে প্রকৃত ঈমান নেই।