hadith book logo

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চরিত্র ও গুণাবলি

লেখকঃ নুমান বিন আবুল বাশার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১২- দয়া

দয়া আল্লাহ তাআলা প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক বিশেষ গুণ। আল্লাহ তাআলা বলেন :ত

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ ﴿১২৮﴾ التوبة

নিশ্চয় তোমাদের মধ্যে হতে তোমাদের নিকট এক রাসূল এসেছেন, তোমাদেরকে যা বিপন্ন করে, তা তাঁর জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মোমিনদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। (সূরা তাওবা ১২৮ )

তিনি আরো বলেন :

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ﴿১০৭﴾ الأنبياء

আমি তোমাকে বিশ্বজগতের প্রতি রহমত রূপে প্রেরণ করেছি।

রাসূল স. এর কতক উক্তি থেকেও তা প্রমাণিত হয়। (সূরা আম্বিয়া ১০৭)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

من لا يرحم لا يرحم . رواه البخارى :(৫৫৩৭)

যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।

الراحمون يرحمهم الله . رواه الترمذى :(৮৪৭১)

দয়াশীলদেরকে আল্লাহ দয়া করেন।

في كل ذات كبد رطبة أجر . رواه البخارى :(২২৮২

প্রত্যেক প্রাণীর সেবায় রয়েছে পুণ্যের ছোঁয়া।

لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة . رواه البخارى :(১৪৪৭)

প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা যদি আমার উম্মতের উপর পীড়াদায়ক না হত তবে তা বাধ্যতামূলক করে দিতাম।