hadith book logo

আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী রহ.এর সংক্ষিপ্ত জীবনী

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

আখিরাতের পথে যাত্রা:

আল্লামা আলবানী রহ. এই নশ্বর জগত ছেড়ে আখিরাতের পথে যাত্রা করেন শনিবার, ২২ জুমাদাল আখেরা, ১৪২০ হিজরী, মোতাবেক ২ অক্টোবর, ১৯৯৯ খৃষ্টাব্দ।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।

যে দিন মারা যান সে দিনই ইশার সালাতের পরে তাকে দাফন দেয়া হয়।

তার নামাযে জানাযার ইমামতি করেন তার ছাত্র শাইখ ইবরাহীম শাকরাহ। জানাযায় তার ছেলেরা, আত্মীয়-স্বজন, ছাত্র, বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষ সহ প্রায় পাঁচ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

লাশ দাফন করা হয় উমানের রাজধানী আল হামলান নামীয় পাহাড়ে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক গোরস্থানে।

(আল্লাহ তাআলা শাইখ আলবানীকে অবরিত রহমত বর্ষণে সিক্ত করুন। আমীন)