১
আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী রহ.এর সংক্ষিপ্ত জীবনী
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
শায়খ আলবানীর শিক্ষকগণ:
ইমাম আলবানীর শিক্ষকের সংখ্যা ছিল হাতেগণা কয়েকজন। তন্মধ্যে:
১) তার পিতা শায়খ আলহাজ্ব নূহ।
২) তার পিতার বন্ধু বিশিষ্ট আলেম শাইখ সাঈদ আল বুরহানীর নিকট কিশোর আলবানী হানাফী ফিকাহের কিতাব মুরাকিল ফালাহ, নাহুর কিতাব শুযূরুয যাহাব এবং আধুনিক যুগের লিখা আরবী সাহিত্য ও ইলমুল বালাগাহর কিছু কিতাব পড়েন।
৩) এর পাশাপাশি তিনি তখনকার দামেস্কের প্রসিদ্ধ আলেম আল্লামা মুহাম্মদ বাহজা আল বাইতারের বিভিন্ন দারসে অংশ গ্রহণ করতেন।
৪) আলবানী রহ. এর আরেকজন শায়খ হলেন আল্লামা রাবিগ আত ত্বব্বাখ। তিনি সিরিয়ার অত্যন্ত বড়মাপের একজন আলেম ছিলেন। তিনি পরিচিত ছিলেন হালাবের আল্লামা হিসেবে। এই শায়খের নিকট তিনি হাদীস পড়েন। অত:পর তিনি আলবানী রহ. কে হাদীসের ইজাযা প্রদান করেন।