১
সৌভাগ্যময় ঘর ও স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব
লেখকঃ ড. সালেহ ইবন আবদিল্লাহ ইবন হুমাইদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
২. সদ্ব্যবহারের মাধ্যমে জীবন-যাপন করা:
যে জিনিসটি এ পবিত্র দাম্পত্য সম্পর্ককে হেফাযত ও তত্ত্বাবধান করে, তা হল পরস্পর সদ্ব্যবহারের মাধ্যমে জীবন-যাপন করা; আর এটা ততক্ষণ পর্যন্ত বাস্তবে পরিণত হবে না, যতক্ষণ না প্রত্যেক পক্ষ তার ভাল-মন্দ সম্পর্কে বুঝতে পারবে। বস্তুত ঘর ও পরিবারের ব্যাপারে সার্বিক পূর্ণতার বিষয়টি সুদূর পরাহত, তাই পরিবারের সদস্য কিংবা অন্যদের মধ্যে সকল বৈশিষ্ট্যের পরিপূর্ণতা লাভ করার আশা করাটা মানব স্বভাবে নাগালের বাইরের বিষয়।