১
জিহাদ ও ক্বিতাল
লেখকঃ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৬
কুফরের প্রকারভেদ (أنواع الكفر)
উপরোক্ত আলোচনায় বুঝা গেল যে, কুফর দু’প্রকার : (১) বিশ্বাসগত কুফরী ( كفر اعتقادى ) যা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়। (২) কর্মগত কুফরী ( كفر عملى ) যা খারিজ করে দেয় না। তবে সে মহাপাপী হয়, যা তওবা ব্যতীত মাফ হয় না। প্রথমটি বড় কুফর ( كفر اكبر ) এবং দ্বিতীয়টি ছোট কুফর ( كفر اصغر )।