hadith book logo

নারীর ইসলামী শিক্ষার ব্যবস্থাকরণ

লেখকঃ আব্দুল্লাহ আল-মামুন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

দুই. মসজিদে বা বাড়িতে নারীদের জন্যে আলাদা হালকার ব্যবস্থা করা

যেসব মসজিদে বা বাড়িতে নারীদের বসার আলাদা জায়গা রয়েছে সেসব মসজিদে বা বাড়িতে তাদের জন্য মাঝে মধ্যে আলাদা আলোচনার ব্যবস্থা করা উচিৎ। এসব বিশেষ সভায় নারীদের একান্ত প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল আলোচনা করা প্রয়োজন। ইমাম সাহেবের স্ত্রী বা নিকটাত্মীয় মহিলা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হন তবে তাদের দ্বারা এসব আলোচনা সভার আয়োজন করা উত্তম। আর যদি এ ব্যবস্থা না থাকে তবে ইমাম সাহেব মসজিদ কমিটির সাথে আলোচনা করে কিছু বয়স্ক মুরুব্বী মুসল্লিদের সহযোগীতায় এ ধরনের সভার আয়োজন করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এটা যেন কোনো ফেতনা ফাসাদের রূপ ধারণ না করে।