১
নারীর ইসলামী শিক্ষার ব্যবস্থাকরণ
লেখকঃ আব্দুল্লাহ আল-মামুন • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
চার. আধুনিক ও মানসম্মত মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করা
আমাদের দেশে বর্তমানে কিছু কিছু মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এ গুলো মানের বিচারে এখনও পিছিয়ে আছে। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ছাড়া বর্তমানে মানসম্মত প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। উদাহরণস্বরূপ আমরা বিশ্ববিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মহিলা শাখার কথা বলতে পারি। সেখানে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা পরিবেশে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে (ডাক্তারি, ইঞ্জিনিয়ারী ও অন্যান্য শিক্ষাসহ) নার্সারি থেকে ‘পিএইচডি’ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখান থেকে মিশরের ও মুসলিম বিশ্বের নারীরা শিক্ষা গ্রহণ করে সমাজের সর্বস্তরে সেবা দান করছে।