hadith book logo

সম্পদে নারীর উত্তরাধিকার ইসলামই দিয়েছে প্রাপ্তির নিশ্চয়তা

লেখকঃ মুহাম্মাদ আফীফ ফুরকান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

পরিশেষে সত্য উচ্চারণ করে বলতে হয়,

ইসলামের উত্তরাধিকার বিধান একটি মানবিক ও ন্যায়সঙ্গত বিধান। যেখানে প্রত্যেক শ্রেণির ওয়ারিসের তার উচিত প্রাপ্যাংশ লাভের নিশ্চয়তা রয়েছে। সত্য উপলব্ধিকারী অমুসলিম চিন্তাবিদ Gostaf lobon ইসলামী উত্তরাধিকার বিধানকে মূল্যায়ন করেছেন এভাবে:

কুরআনে বর্ণিত উত্তরাধিকার বিধান বড়ই ন্যায়সঙ্গত ও যৌক্তিক। এ বিধানকে ফরাসি ও ব্রিটিশ আইনের সাথে তুলনা করে আমার কাছে এ কথা স্পষ্ট হয়েছে যে, ইসলামী শরী‘আহ বা বিধান স্ত্রীদেরকে উত্তরাধিকারের ক্ষেত্রে এমন সব অধিকার দিয়েছে যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না আমাদের আইনসমূহে।

হ্যাঁ, আল্লাহর দেওয়া বিধানের তুলনা কোনো মানব রচিত বিধানের সাথে চলে না। আল্লাহর আইন সর্বকালের, সর্বস্থানের এবং সকলের জন্য। আর আল্লাহর আইন অনুসরণেই রয়েছে মানবতার মুক্তি, শান্তি ও সাফল্যের নিশ্চয়তা।

সমাপ্ত