hadith book logo

শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা

লেখকঃ মনির হোসেন হেলালী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

মাহমুদ ইবন রবী-এর সাথে তাঁর কৌতুক:

মাহমুদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

«عَقَلْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ»

“আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক বারের পানি ছিটানোর কথা; ‘তিনি আমার চেহারায় বালতি থেকে পানি ছিটিয়েছেন তখন আমার বয়স ছিল পাঁচ বছর যা আমার এখনো মনে আছে।” [সহীহ বুখারী, হাদীস নং ৭৭।]

তিনি এটা করেছেন কৌতুকরত বা বরকতস্বরূপ, যেমনটি তিনি সাহাবীদের সন্তানদের সাথে করতেন।

শাইখ ইবন বায রহ. বলেন, ‘এটা কৌতুক ও উত্তম চরিত্রের অধ্যায়ের অন্তর্ভুক্ত।’