hadith book logo

শিশুদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা

লেখকঃ মনির হোসেন হেলালী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

সালাতরত অবস্থায় যয়নব রাদিয়াল্লাহু ‘আনহার মেয়েকে কোলে তুলে নেওয়া:

আবু কাতাদাহ থেকে বর্ণিত যে,

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي العَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا»

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া অবস্থায় উমামা বিনতে যয়নবকে বহন করছিলেন, যখন তিনি সাজদাহ করতেন তখন তাকে রেখে দিতেন। আর যখন দাঁড়াতেন তখন তাকে কোলে তুলে নিতেন।” [সহীহ বুখারী, হাদীস নং ৫১৬।]