hadith book logo

শিশুর নাম নির্বাচন ইসলামী দৃষ্টিকোণ

লেখকঃ মুহাম্মাদ নুরুল্লাহ তারীফ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

নবী ও রাসূলগণের নাম

সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ ( مُحَمَّدٌ ); তাঁর অন্য একটি নাম হচ্ছে- আহমাদ ( أَحْمَدُ )। শ্রেষ্ঠতম পাঁচজন রাসূলের নাম হচ্ছে- নূহ ( نُوْحٌ ), ইব্রাহীম ( إبْرَاهِيْمُ ), মুসা ( مُوْسَى ), ঈসা ( عِيْسَى ) ও মুহাম্মদ ( مُحَمَّدٌ )। এগুলো ছাড়াও কুরআনে কারীমে আরো কিছু নবী ও রাসূলের নাম এসেছে সেগুলো হচ্ছে- হুদ ( هُوْدٌ ), সালেহ ( صَالِحٌ ), শুআইব ( شُعَيْبٌ ), দাউদ ( دَاوُدُ ), ইউনুস ( يُوْنُسُ ), ইয়াকুব ( يَعْقُوْبٌ ), ইউসুফ ( يُوْسُفُ ), ইসহাক ( اِسْحَاقٌ ), আইয়ুব ( أَيُّوْبُ ), যাকারিয়া ( زَكَرِيَّا ), লূত ( لُوْطٌ ), হারুন ( هَارُوْنٌ ), ইসমাঈল ( اِسْمَاعِيْلُ ), ইয়াহইয়া ( يَحْيى ), যুল-কিফেল ( ذُو الْكِفْلِ ), আল-ইসাআ ( اَلْيَسَع ), আদম ( آدم ) ও একজন নেককার বাদশাহ হিসেবে ‘যুলকারনাইন’ ( ذُو الْقَرْنَيْنِ ) ইত্যাদি।