hadith book logo

শিশুর নাম নির্বাচন ইসলামী দৃষ্টিকোণ

লেখকঃ মুহাম্মাদ নুরুল্লাহ তারীফ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

নির্বাচিত কিছু পুরুষ সাহাবীর নাম

সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন- চারজন খলিফা। মর্যাদা অনুযায়ী তাঁদের সুপরিচিত নাম বা উপনাম হচ্ছে- আবু বকর ( أَبُوْ بَكْر ), উমর ( عُمَرُ ), উসমান ( عُثْمَانُ ), আলী ( عَلِيٌّ )। এর পরের মর্যাদায় রয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বাকী ৬ জন সাহাবী। তাঁদের নাম হচ্ছে- আব্দুর রহমান ( عبد الرحمن ), যুবাইর ( الزبير ), তালহা ( طَلْحَةُ ), সাদ ( سَعْدٌ ), আবু উবাইদা ( أَبُوْ عُبَيْدَةُ ), সাঈদ ( سَعِيْدٌ )। এরপর মর্যদাবান হচ্ছেন- বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ। বিশিষ্ট সাহাবী যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহ তার ৯ জন ছেলের নাম রেখেছিলেন বদরের যুদ্ধে শহীদ হওয়া ৯ জন সাহাবীর নামে। তাঁরা হলেন- আব্দুল্লাহ ( عَبْدُ الله ), মুনযির ( مُنْذِرٌ ), উরওয়া ( عُرْوَةُ ), হামযা ( حَمْزَةُ ), জাফর ( جَعْفَرٌ ), মুস‘আব ( مُصْعَبٌ ), উবাইদা ( عُبَيْدَةُ ), খালেদ ( خَالِدٌ ), উমর ( عُمَرُ )। [. বকর আবু যায়দ, তাসমিয়াতুল মাওলুদ, পৃষ্ঠা- ১/১৭।]