hadith book logo

হে আমার মেয়ে

লেখকঃ আলী আত-তানতাওয়ী আল-মিসরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

অনুবাদকের কথা

আল-হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।

মানুষ যদি তার জরুরি করণীয়গুলোর ফর্দ তৈরি করে, অনেক লম্বা হবে; কিন্তু সে যদি গুরুত্ব ও প্রথম করণীয় হিসেবে তার দায়িত্বগুলো ক্রম-বিন্যাস করে, তাহলে শীর্ষেই থাকবে সন্তান। আপন সন্তান সম্পদের চাইতেও দামী, বরং নিজের আরাম, ইচ্ছা, প্রবৃত্তি এমন কি দুনিয়ার সব চাওয়া-পাওয়া থেকেও দামী। প্রিয় সন্তান অসুস্থ হলে রাত জাগে, সুস্থতার জন্য এখানে-সেখানে তদবীর করে, সময় ও সম্পদ ব্যয় করে অকাতরে, কখনো ঋণ করে -এসব প্রমাণ করে যে, বাবার নিকট সন্তানই সবচেয়ে দামী, যা বলার অপেক্ষা রাখে না। অতএব, স্নেহময় বাবা যখন সন্তানকে উপদেশ দেয়, চূড়ান্ত সত্য কথাই বলে পরিপূর্ণ নিষ্ঠার সাথে, যা তার জ্ঞান ও অভিজ্ঞতা নিংড়ানো। এমন এক স্নেহময় পিতা মিসরের আলী আত-তানতাওয়ী। তিনি নিজের ছেলে-মেয়ের উদ্দেশ্যে দু’টি উপদেশ প্রদান করেন: ‘হে আমার মেয়ে’ ও ‘হে আমার ছেলে’ নামক দু’টি প্রবন্ধে, যেন তারা শয়তানি ফাঁদে প্রতারিত না হয়, নিজের করণীয় ও সফলতা সম্পর্কে সজাগ থাকে এবং অপরের জন্য হয় আলোকবর্তিকা। এখানে আমরা ‘হে আমার মেয়ে’ প্রবন্ধটি অনুবাদ করে পেশ করছি, আশা করছি প্রত্যেক বাবা মা প্রকৃত সত্য জেনে সন্তানদের কল্যাণে ব্রতী হবেন এবং সন্তানরাও বাবা-মা ও কল্যাণকামীদের উপদেশ-অভিজ্ঞতা ও হুশিয়ারি থেকে নিজের জীবনকে সার্থক করার প্রয়াস গ্রহণ করবে, আশ্রয় দিবে না কোনো প্রকার প্রবৃত্তি, প্রলোভন ও ক্ষণিক সুখ-ভোগকে। আল্লাহ সহায়।

সানাউল্লাহ ইবন নজির আহমদ