hadith book logo

হুতী শিয়াদের আসল চেহারা

লেখকঃ প্রফেসর ডক্টর সুলাইমান বিন সালিহ আল গুসন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

জারুদিয়া সম্প্রদায়ের পরিচয়:

প্রতিষ্ঠাতা: জারুদিয়ার সম্প্রদায়টির নাম করণ হয় আবুল জারুদ নামক এক ব্যক্তির নামানুসারে। তার পুরো নাম, যিয়াদ বিন মুনযির আল হামাদানী আল কূফী।

আহলে সুন্নাহ’র পূর্বসূরী ইমামগণ এ ব্যক্তিকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। [দ্রষ্টব্য: মীযানুল ইতিদাল ২/৯৩, আল কামিল ৩/১০৪৬-১০৪৮] শুধু তাই নয়, শিয়াদের কিছু বই-পুস্তকেও তার বদনাম করা হয়েছে। [দ্রষ্টব্য: রিজালুল কিশশী, পৃষ্ঠা নং ১৯৯, আল ফিহরিস্ত, ইবনে নাদীম, পৃষ্ঠা নং ২৫৩]