hadith book logo

ইবনুল কাইয়্যেম রহ.-এর আল-ফাওয়ায়েদ অবলম্বনে মুখতাসারুল ফাওয়ায়েদ

লেখকঃ ড. আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

পরিচ্ছেদ: আল্লাহর সাথে থাকো

মানুষ যখন দুনিয়া নিয়ে মুখাপেক্ষীহীন হবে তখন তুমি আল্লাহকে নিয়ে মুখাপেক্ষীহীন হও, তারা যখন দুনিয়া পেয়ে খুশি হবে তখন তুমি আল্লাহ পেয়ে খুশি হও, তারা যখন তাদের প্রিয়জনদের সাথে একান্তে সময় কাটাবে তখন তুমি আল্লাহর সাথে একান্তে সময় কাটাও, তারা যখন তাদের রাজা-বাদশা ও নেতাদের কাছে পরিচিতি লাভ করবে যাতে তাদের দ্বারা ইজ্জত ও উচ্চপদ লাভ করা যায়, তখন তুমি আল্লাহর কাছে পরিচিতি লাভ করো, তাঁর কাছে অনুগ্রহ চাও তাহলে সর্বোচ্চ সম্মান ও উচ্চপদ লাভ করবে।