১
খেলাধুলা ও শরীরচর্চায় ইসলামী মূলনীতি
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
৩. সতর আবৃত থাকা এবং যৌন সুড়সুড়িদায়ক না হওয়া :
অন্য সময়ের মতো খেলাধুলার সময়ও সতর ঢাকা ওয়াজিব। অথচ অনেক খেলায় ফিতনা উসকে দেওয়ার মতো সতর খোলা থাকে। যেমন, ফুটবল খেলায় পুরুষের উরুর অর্ধেক বা তারও বেশি অংশ খোলা থাকে। সাঁতার খেলা, বিচ (সমুদ্রতীরের) খেলা ও প্রভৃতি খেলাধুলায় প্রায় উলঙ্গ হতে হয়। আলী রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لاَ تَكْشِفْ فَخِذَكَ وَلاَ تَنْظُرْ إِلَى فَخِذِ حَىٍّ وَلاَ مَيِّتٍ» .
“তুমি নিজের উরু উন্মুক্ত করো না এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তির উরুর দিকে দৃষ্টি দিও না।” [আবূ দাউদ, হাদীস নং ৪০১৭, শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন: সহীহুল জামে‘, হাদীস নং ৭৪৪১।]
কিছু খেলা আছে যা কেবলই মেয়েদের জন্য, কিন্তু ওসবে শরী‘আতনিষিদ্ধ অঙ্গশোভা প্রদর্শিত হয়। অথচ নারীর জন্য সতর অনাবৃত করা চাই তা পুরুষের সামনে হোক বা নারীদের সামনে- সর্বাবস্থায় কঠোরভাবে নিষিদ্ধ। যেমন টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল প্রভৃতি খেলা। তেমনি কিছু শরীরচর্চা রয়েছে যার উদ্দেশ্য উন্মুক্ত সৌন্দর্য প্রদর্শন, যেমন সুন্দরী প্রতিযোগিতা- সঙ্গত কারণেই এটিও শরী‘আতে কঠোরভাবে নিষিদ্ধ। শরী‘আত পর্দা বিধানের মাধ্যমে সবসময় নারীকে যথাযথ সম্মান দিতে চায় এবং যে কোনো মূল্যে তাকে পণ্য বানানোর অশুভ উদ্যোগ প্রতিহত করে। আল্লাহ তা‘আলা আল-কুরআনে বলেন,
﴿وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ وَأَقِمۡنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا ٣٣﴾ [ الاحزاب : ٣٣ ]
“আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক-জাহেলী যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। হে নবী পরিবার (মুসলিম নারী), আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তোমরা মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]