hadith book logo

বিশ্ব মা দিবস শরয়ী দৃষ্টিভঙ্গি

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

দেশে দেশে মা দিবস :

যদিও আমেরিকায় এটা পালিত হয় মে মাসের প্রথম রবিবার, কিন্তু অন্যান্য দেশে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। যেমন, নরওয়েতে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। আর্জেন্টিনায় পালিত হয় অক্টোবর মাসের দ্বিতীয় রবিবারে। লেবাননে পালিত হয় বসন্তের প্রথম দিনে। দক্ষিণ আফ্রিকায় পালিত হয় মে মাসের প্রথম রবিবারে। ফ্রান্সে ও সুইডেনে পালিত হয় মে মাসের শেষ রবিবারে। জাপানে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবারে।

দেখা গেল তারিখে ভিন্নতা থাকলেও রবিবারে মা দিবস পালনে সকলের ঐক্যমত হয়েছে। এরই মাধ্যমে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে, এটা খ্রিস্টানদের নিজস্ব সংস্কৃতি। ইসলাম অনুসারীরা কখনো এটা অনুসরণ করতে পারে না। মনে রাখতে হবে আমরা মুসলমান হয়ে আমেরিকার কাছে দায়বদ্ধ নই যে, সকল ক্ষেত্রে তাদের আনুগত্য, দাসত্ব ও অন্ধ অনুকরণ বজায় রাখতে হবে। যাদের গোলামী করার মানসিকতা আছে তারাই কেবল এটি করতে পারে। মুসলমানরা নয়।