hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৫০৭

৮১. মর্মস্পর্শী বিষয়াদি

صحيح البخاري

২/৪১ পরিচ্ছেদঃ

গনীমাতের এক পঞ্চমাংশ আদায় করা ঈমানের অন্তর্ভুক্ত

بَابُ أَدَاءُ الْخُمُسِ مِنَ الْإِيمَانِ

৬৫০৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا حَجَّاجٌ: حَدَّثَنَا هَمَّامٌ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللهُ لِقَاءَهُ. قَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِهِ: إِنَّا لَنَكْرَهُ الْمَوْتَ، قَالَ: لَيْسَ ذَاكِ، وَلَكِنَّ الْمُؤْمِنَ إِذَا حَضَرَهُ الْمَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللهِ وَكَرَامَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، فَأَحَبَّ لِقَاءَ اللهِ وَأَحَبَّ اللهُ لِقَاءَهُ، وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللهِ وَعُقُوبَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، كَرِهَ لِقَاءَ اللهِ وَكَرِهَ اللهُ لِقَاءَهُ» اخْتَصَرَهُ أَبُو دَاوُدَ وَعَمْرٌو عَنْ شُعْبَةَ. وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ﷺ.
'উবাদাহ ইবনুস্ সামিত (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভকে পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। তখন 'আয়িশাহ (রাযি.) অথবা তাঁর কোন এক স্ত্রী বললেন, আমরাও তো মৃত্যুকে অপছন্দ করি। নাবী ﷺ বললেন, বিষয়টি এমন নয়।

বরং প্রকৃত বিষয়টি হচ্ছে, যখন কোন মু'মিনের মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও তার মর্যাদার (সম্মানিত হওয়ার) সুসংবাদ দেয়া হয়। তখন তার সামনে এ সুসংবাদের চেয়ে অধিক পছন্দনীয় অন্য কিছু হতে পারে না। সুতরাং সে তখন আল্লাহর সাক্ষাৎ লাভকেই অধিক পছন্দ করে এবং আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন।

আর যখন কোন কাফিরের মৃত্যু উপস্থিত হয়, তখন তাকে আল্লাহর শাস্তি ও গজবের দুঃসংবাদ প্রদান করা হয়। তখন তার সামনে এ দুঃসংবাদের চেয়ে অধিক অপছন্দনীয় কিছু থাকে না। সুতরাং সে তখন আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনাম হাদীসেরই অংশ।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : শিরোনামে প্রকাশিত। ✳ শায়খ বিন বায (রহ.) বলেন : এটিই من أحب لقاء الله وكره لقاء الله এর তাফসীর।
রেফারেন্স: সহীহ মুসলিম হা/২৬৮৩, ২৬৮৪, তিরমিযী হা/১০৬৬, ২৩০৯, নাসায়ী হা/১৮৩৬, ১৮৩৭, আহমাদ হা/২৪২২৭। (আ.প্র. ৬০৫৭, ইফাবা. ৬০৬৩)