মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
আসসালামু আলাইকুম,
এই ওয়েবসাইটটি নিয়মিত চালু রাখতে প্রতি মাসেই সার্ভার ও টেকনিক্যাল খরচ বহন করতে হয়। দুঃখজনকভাবে বর্তমানে এই খরচ বহন করার মতো পর্যাপ্ত ফান্ড আমাদের নেই।
🌿 আপনার একটি দান হতে পারে অসংখ্য মানুষের হিদায়াতের মাধ্যম
Hadith.one–এ প্রতিটি হাদিস পড়া, শেখা ও শেয়ার করার মাধ্যমে আপনি হতে পারেন সদকাহ জারিয়াহর অংশীদার।
🤲 আল্লাহর রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে এই দাওয়াহ প্ল্যাটফর্মটি চালু রাখতে সাহায্য করুন।
🔗 আজই দান করুন এবং এই খিদমতের সাথে যুক্ত থাকুন
জাযাকাল্লাহু খাইরান,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
তিনি রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে স্বীয় স্ত্রীকে হায়েয অবস্থায় ত্বলাক্ব দেন। 'উমার ইবন খাত্তাব (রাঃ) এ ব্যাপারে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেন। তখন রসূলুল্লাহ বললেনঃ তাকে নির্দেশ দাও, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে আবার ঋতুবতী হয় এবং আবার পবিত্র হয়। অতঃপর সে যদি ইচ্ছে করে, তাকে রেখে দিবে আর যদি ইচ্ছে করে তবে সহবাসের পূর্বে তাকে ত্বলাক্ব দেবে। আর এটাই তুলাকের নিয়ম, যে নিয়মে আল্লাহ্ তা'আলা স্ত্রীদের ত্বলাক্ব দেয়ার বিধান দিয়েছেন। মুসলিমের অন্য বর্ণনায় এসেছে 'আপনি তাকে (ইবনু 'উমারকে) হুকুম দিন তার স্ত্রীকে সে ফেরত নিক তারপর পবিত্র অবস্থায় বা গর্ভাবস্থায় ত্বলাক্ব দিক। বুখারীর অন্য বর্ণনায় আছে, এতে তার একটি ত্বলাক্ব হিসাব ধরা হয়েছিল। মুসলিমের অন্য বর্ণনায় আছে- ইবনু উমর (রাঃ) কোন জিজ্ঞেসকারীকে বললেন, যদি তুমি তোমার স্ত্রীকে এক বা দু-ত্বলাক্ব দাও তাহলে এক্ষেত্রে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আমাকে আদেশ করেছিলেন- যেন আমি তাকে ফেরত নিই তারপর তার অন্য একটি হায়িয হওয়া পর্যন্ত তাকে আমি ঐ অবস্থায় রেখে দিই। অতঃপর পবিত্র না হওয়া পর্যন্ত অবকাশ দিই। তারপর তাকে স্পর্শ করার পূর্বে ত্বলাক্ব দিই। আর তুমি তাকে তিন ত্বলাক্ব দিয়েছ আর তুমি তোমার প্রভুর যে নির্দেশ তোমার স্ত্রীকে তালাক দেয়ার ব্যাপারে ছিল তাঁর বিরুদ্ধাচরণ করেছ। অন্য বর্ণনায় আছে- ‘আবদুল্লাহ বিন 'উমার (রাঃ) বলেছেন, নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আমাকে স্ত্রী ফেরত দিয়েছিলেন আর হায়িয অবস্থার ঐ ত্বলাক্বটিকে কোন ব্যাপার বলে মনে করেননি এবং তিনি বলেছিলেন যখন সে পবিত্র হবে তখন ত্বলাক্ব দিবে অথবা (ত্বলাক্ব না দিয়ে) রেখে দিবে। [১১৭০]
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
সংকলক : শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী। মোট হাদীস সংখ্যা : ১৫৬৮ টি। প্... See More
বুলুগুল মারাম
সংকলক : শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী। মোট হাদীস সংখ্যা : ১৫৬৮ টি। প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স। বুলুগুল মারাম এমন একটি বিখ্যাত গ্রন্থ যেটি মধ্যপ্রাচ্য সহ প্রায় সকল ইসলামিক বিশ্ববিদ্যায়লের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। এর সংকলক ইবনু হাজার আসকালানী তাঁর গ্রন্থের ভূমিকায় বলেন, এই গ্রন্থটি দ্বীন ইসলামের শর’ঈয়তের হুকুম আহকাম সম্বলিত সংক্ষিপ্ত সংকলন। এমন এক উন্নত ধারাতে একে আমি সাজিয়েছি যে, এর আয়ত্বকারী তাঁর সমসাময়িকদের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে, প্রথমিক শিক্ষার্থীরা এর সাহায্য লাভে সক্ষম হবে এবং উচ্চতর জ্ঞানান্বেষকারীগণও এর থেকে সাহায্য গ্রহণের ব্যাপারে অমুখাপেক্ষী হতে পারবে না।
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।