hadith book logo
হোমদোয়া ভান্ডারফরজ সালাত (নামাজ)চারটি ভয়াবহ বিপদ থেকে আশ্রয়
৩
সালাতের শেষ বৈঠকসালাম ফিরানোর পূর্বের দোয়া
রাসূলুল্লাহ (সা.) তাশাহহুদ শেষ করার পর চারটি বিষয় থেকে আশ্রয় না চেয়ে সালাম ফিরাতেন না।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكْ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
উচ্চারণ

আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নি আউযূ বিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম।

অনুবাদ
হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে মাসীহ আদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই হে আল্লাহ, আমি আপনার কাছে ঋণ ও পাপাচারিতা থেকে আশ্রয় চাই।
ফযিলত ও গুরুত্ব
সালাম ফিরানোর আগে এই দোয়াটি পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেফারেন্স:আবূ দাঊদ: ৮৮০; সহীহ আল বুখারী: ৮৩২; সহীহ মুসলিম: ৫৮৯, মুসনাদ আহমাদ: ৬/৮৮-৮৯;