hadith book logo
হোমদোয়া ভান্ডারফরজ সালাত (নামাজ)তাকবীরে তাহরীমার পর পঠিতব্য দোয়া (২)
৫
ছানা (সালাত শুরু করার দোয়া)তাকবীরে তাহরীমার পর পঠিতব্য দোয়া
আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, নবী (সা.) যখন সালাত শুরু করতেন তখন এই দোয়াটি পড়তেন।
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
উচ্চারণ

সুবহা-নাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তাআ’লা জাদ্দুকা ওয়া লা ইলা-হা গাইরুকা।

অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। আপনার নাম বরকতময়, আপনার মহিমা অতি উচ্চ এবং আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই।
রেফারেন্স:সুনানে আবু দাউদ: ৭৭৫, সুনানে তিরমিযী: ২৪৩