উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) যখন রাতে পার্শ্ব পরিবর্তন করতেন (এক পাশ থেকে অন্য পাশে ফিরতেন), তখন এই দোয়াটি পড়তেন:
لَا إِلَهَ إِلَّا اللهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ
উচ্চারণ
লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযীযুল গাফফার।
অনুবাদ
আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, মহা প্রতাপশালী। তিনি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব\; তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
রেফারেন্স:সিলসিলাতুল আহাদীসিস সহীহাহঃ ২০৬৬, নাসাঈ: আমালুল ইয়াওমি ওয়াল লায়লাহ ৮৬৫, হাকেম: ১৯৮৫